সেরা ফ্রি হোস্টিং সাইট রিভিও (আপডেটেড)
সেরা ফ্রি হোস্টিং সাইট রিভিও (আপডেটেড) ফ্রি হোস্টিং!!! ফ্রি কথাটা শুনলেই আমাদের চোখ ছানাবড়া হয়ে যায় কারণ টাকা ছাড়া কিছু পেলে সেটা একেবারে মন্দ লাগেনা। আজকের এই পোস্টে আপনি জানতে পারবেন ফ্রি হোস্টিং এর আপাদমস্তক সকল খুঁটিনাটি। প্রথমেই যে কথাটা নিয়ে আলোচনা করব তা হল, ফ্রি হোস্টিং কি আসলেই সম্ভব? উত্তর: হ্যা তবে পুরোপুরি না। ভিবিন্ন কোম্পানি এই ধরনের সেবা প্রদান করে থাকে কিন্তু এর মাঝে অনেক শর্ত ও লিমিটেশন থাকে। আপনার মনে সহজেই প্রশ্ন থেকে যাবে "সবাই এত টাকা খরচ হোস্টিং কিনে তবে এসব কোম্পানিগুলো ফ্রিতে অফার করতে যাবে কেন?" হ্যা এটা অবশ্যই একটা ভাল প্রশ্ন। এ পৃথিবীতে কোন কিছুই আসলে ফ্রি না, সবার কিছু না কিছু লাভের আশায়ই করে। মূলত ফ্রিতে হোস্টিং সেবা দিলেও তারা কিছু অন্যরকম সিস্টেমে মার্কেটিং করে। ১. বেশিরভাগ ফ্রি হোস্টিং সাইটগুলো ডিফল্টভাবে বিজ্ঞাপন যুক্ত থাকে। আর সেই বিজ্ঞাপন থেকে তাদের আয় হয়। ২. ফ্রি সাইটগুলোর আরেকটি আয়ের মাধ্যম হল এফিলিয়েট। আপনি যখন তাদের সার্ভারে একটা সাইট হোস্ট করবেন তখন দেখবেন তাদের ভিবিন্ন আজিব আজিব নিয়ম কানুন, লিমিটেশন এসবের যন্ত্রনায় আপনি নিজেই পে...