বস্তুবাদ কি সবকিছুর সমাধান?
বস্তুবাদ ও ভাববাদের বস্তুবাদ বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ও আতংকের নাম করোনা ভাইরাস যা আমাদের অন্যভাবে ভাবিয়ে তুলেছে। প্রত্যেকটি ঘর থেকে সমাজ, রাস্ট্র তথা সমগ্র বিশ্বের ঘুম হারাম ছোট্ট অথচ শক্তিশালী এই অনুজীবের তান্ডবে। এমন অবস্থায় কি সমাধান, কিভাবে মুক্তি এবং কবে এ নিয়েই আমাদের চিন্তা জল্পনা আর কল্পনা। বস্তুবাদী আমাদের চিন্তা এর বাইরে বের হতে পারেনা। বস্তুবাদী চিন্তা ধরেই নিয়েছে এ রোগের কারনেই তার মৃত্য হতে পারে এবং ভ্যাকসিন আবিস্কার না হলে এর থেকে নিস্তার নাই। . বস্তুবাদ বা Materialism হল যা দেখা যায়, যার দৈর্ঘ্য, প্রস্থ্য, উচ্চতা আছে তাই বিশ্বাস করা। অদৃশ্য বা গায়েব এখানে ঠাই নেই। এখানে সমস্যার সমাধানও বস্তু। বস্তু দিয়ে বস্তুর বিচার হয় এবং বস্তুই আদর্শ বা একক। সুতরাং ভাইরাসের কারনেই এ রোগ হয়েছে এবং এ অথবা অন্য বস্তু দিয়েই সবাই বেচে যাবে এটাই এর দর্শন। . বস্তুবাদের বিপরীত হলো ভাববাদ। এই ভাববাদ আবার হরেকরকমে ভাগাভাগি হয়ে গেছে। তবে ভাববাদের সবাই আবার আত্মা বা souls বিষয়ে এক। আত্মা সার্বজনীন। কিন্তু ইসলামকে এই তালিকা থেকে বাদ দিলে দেখা যাবে এইসব ভাববাদ কোননা কোন ভাবে বস্তুবাদে গিয়ে ম...